১১ আগষ্ট, ২০২৬ মঙ্গলবারে খুলনায় প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য “Networking Workshop–02” অনুষ্ঠিত হয়েছে। RHSTEP-এর Unlocking Youth Potential (UYP) প্রকল্পের উদ্যোগে ইউ ওয়াই পি সেন্টার, খুলনাতে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এই কর্মশালায় ২০ জন অংশগ্রহণকারী যুক্ত হন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের Artificial Intelligence (AI)-এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বিশেষভাবে AI দিয়ে CV তৈরি, রিপোর্ট লেখা, তথ্য অনুসন্ধান ও দৈনন্দিন সমস্যা সমাধান বিষয়ে প্রাক্টিক্যাল সেশন পরিচালিত হয়। পাশাপাশি AI ব্যবহারে ভয় ও দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানো, পিয়ার গ্রুপ লার্নিং ও নেটওয়ার্কিং – এর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় অংশ নেন খুলনার খালিশপুর নিউ কলোনী, বাস্তুহারা, মহেশ্বরপাশা থেকে আগত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন প্রতিবন্ধী ব্যক্তি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব রঞ্জন বাছার, সমাজসেবা কর্মকর্তা, নগর সমাজসেবা কার্যালয়, খুলনা এবং তাহসিন তাসনিম সোহা, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান অনুষদ, খুলনা বিশ্ববিদ্যালয়।
এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রযুক্তিতে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।







