লচ্চিত্র ও থিয়েটারের মাধ্যমে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে RHSTEP এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে আজ ১৬ আগষ্ট, ২০২৬ রবিবারে ‘From Story to Visual: Introduction to Film Technique & Acting for Theatre’ শীর্ষক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

চলচ্চিত্র ও থিয়েটারের মাধ্যমে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে RHSTEP এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে আজ ১৬ আগষ্ট, ২০২৬ রবিবারে ‘From Story to Visual: Introduction to Film Technique & Acting for Theatre’ শীর্ষক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। শুরুতেই প্রজেক্ট ম্যানেজার মোহম্মদ আবু রায়হান স্বাগত বক্তব্যে তরুণদের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতায় সিনেমা ও থিয়েটার চর্চার প্রভাব সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।
প্রশিক্ষক হিসেবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন সেশনটি পরিচালনা করেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এস এম কামরুল আহসান লেনিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আজহারুল হক, ট্রেইনার আহাদুল সিরাজ। এই সেশনে অংশগ্রহণকারীদের চলচ্চিত্রের মৌলিক ভাষা, নির্মাণকালীন পর্যায়সমূহ ও নির্মাণ কৌশল যেমন – শট, অ্যাঙ্গেল, ফ্রেমিং, ন্যারেটিভ, সম্পাদনা সম্পর্কে ধারণা দেয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণার্থীরা অভিনয়ের বিভিন্ন উপাদান, যেমন চরিত্র বিশ্লেষণ, শারীরিক ভাষা, কণ্ঠের ব্যবহার এবং ইম্প্রোভাইজেশনের মতো বিষয়গুলো অনুশীলনের সুযোগ পায়। অভিনয় বিষয়ক সেশনটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোহম্মদ আবু রায়হান।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ বা অভিনয় শেখানো নয়; বরং চলচ্চিত্র ও অভিনয়কে সামাজিক পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম হিসেবে পরিচিত করানো। অংশগ্রহণকারীরা কীভাবে নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে সৃজনশীল চলচ্চিত্র ও থিয়েটারের মাধ্যমে প্রকাশ করা যায় এবং কীভাবে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়া যায়, সে বিষয়ে সম্যক ধারণা অর্জন করেছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের কেবল সচেতনতার বার্তা গ্রহণকারী হিসেবে নয়, বরং ভবিষ্যতের সচেতন চলচ্চিত্র নির্মাতা, গল্পকার এবং পরিবর্তনের দূত হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইউওয়াইপি মেন্টর, অ্যাডভোকেটসহ মিরনজিল্লা ও কড়াইল কমিউনিটি থেকে আগ্রহী কিশোর কিশোরীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রোগ্রামটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধায়নে ছিলেন প্রজেক্ট অফিসার তানজিনা সুলতানা এবং কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি।

SHARE THIS POST:

Recent Post

নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে RHSTEP অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি), ময়মনসিংহ ইউনিট ২১ জুন ২০২৬ রবিবারে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।

” বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা” এই শ্লোগানকে সামনে রেখে- আজ ৭ এপ্রিল,বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।