আজ ২৪ মে, ২০২৬ তারিখে আরএইচস্টেপ (RHSTEP) আলোর ধারা পাঠশালা, অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Networking Workshop – 01”।

আজ ২৪ মে, ২০২৬ তারিখে আরএইচস্টেপ (RHSTEP) আলোর ধারা পাঠশালা, অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Networking Workshop – 01”। ওয়ার্কশপে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্য, আত্ম-সচেতনতা, জেন্ডার সংবেদনশীলতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিষয়ে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ সেশন।
আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশের সুযোগ পায়। সেশন শেষে তারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন চিন্তা ও অনুভূতি ছবির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা তাদের সৃজনশীলতা ও সচেতনতার এক অনন্য প্রকাশ। তরুণদের ইতিবাচক মানসিক বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

SHARE THIS POST: