অন্তর্ভুক্তি মানে শুধুই প্রতিনিধিত্ব নয়, বরং অংশগ্রহণের সুযোগ তৈরি এবং পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসার সুযোগ তৈরি করা’ এই প্রতিপাদ্য সামনে রেখে RHSTEP এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential – UYP) প্রকল্প এবং Women’s Cine Film Federation এর যৌথ আয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবারে “চলচ্চিত্রের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘অন্তর্ভুক্তি মানে শুধুই প্রতিনিধিত্ব নয়, বরং অংশগ্রহণের সুযোগ তৈরি এবং পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসার সুযোগ তৈরি করা’ এই প্রতিপাদ্য সামনে রেখে RHSTEP এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential – UYP) প্রকল্প এবং Women’s Cine Film Federation এর যৌথ আয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবারে “চলচ্চিত্রের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘অপরাজেয় তারুণ্য’ এর প্রজেক্ট ম্যানেজার মোহম্মদ আবু রায়হান স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করেন।
আয়োজনে কড়াইল ও মিরনজিল্লার তরুণদের অংশগ্রহণে প্রদর্শিত হয় তরুণদের নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – ‘অদিতি’, ‘স্পাইডার’ ও ‘আসমা’। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক ফিল্ম সেশন অনুষ্ঠিত হয়, যেখানে চলচ্চিত্রে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং নিজেদের গল্প নিজেদের বলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন প্রখ্যাত নারী নির্মাতা নারগিস আক্তার, টুগেদার উই ক্যান এর প্রতিষ্ঠাতা কাজী নওশাবা আহমেদ এবং ইউল্যাব এর সহযোগী অধ্যাপক নাজিয়া আফরিন মোনামি। আলোচকগণ নিজ নিজ ক্ষেত্রে নারীর বহুমাত্রিক প্রতিনিধিত্ব, চলচ্চিত্র নির্মাণে নারীর অংশগ্রহণ এবং প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিজেদের গল্প বলার সুযোগ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন অপরাজেয় তারুণ্যের সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন।
সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে মিরনজিল্লা হরিজন কলোনী থেকে আগত কিশোর-কিশোরীরা দলীয় নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের সৃজনশীলতা তুলে ধরেন। রাগিনী রানীর কোরিওগ্রাফীতে দলগত নাচ পরিবেশন করেন মৃদুলা পোদ্দার, আনুশকা অধিকারী ও সাচি রানী। এছাড়াও সংগীত প্রশিক্ষক প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে দেশাত্ববোধক দলগত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মিরনজিল্লা হরিজন সেবক সমিতি থেকে অংশগ্রহণকারীদের তত্ত্বাবধায়নে ছিলেন যুবায়দা আঞ্জুম সাবা, সার্বিক আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সুরাইয়া জান্নাত সুমি, সঞ্চালনায় ছিলেন সায়মা আক্তার।

SHARE THIS POST: