আরএইচস্টেপ (RHSTEP) আলোর ধারা পাঠশালা, অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রে ২৩ মে, ২০২৬ তারিখে “Ensure active participation of marginalized groups in Health and SRHR Dialogue and Action-01” অনুষ্ঠিত হয়।
যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সংক্রান্ত নীতি নির্ধারণী সংলাপে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সকলের সম-অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য।









