মিরনজিল্লা হরিজন সিটি কলোনিতে আজ কিশোর-কিশোরীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘কিশোর-কিশোরীদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ’।
আজকের কর্মসূচিতে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিকসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করা হয়। প্রোগ্রাম পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেন্টর দিপা রাণী। এছাড়া প্রোগ্রাম অফিসার যুবায়দা আঞ্জুম সাবা, গ্রাফিক্স ডিজাইনার সায়মা আক্তার , কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, ট্রেইনার (মাল্টিমিডিয়া) আহাদুল সিরাজ। কর্মসূচিতে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির প্রায় বিশ (২০) অভিভাবক ও এডভোকেটরা উপস্থিত ছিলেন।








