১১ জুলাই ২০২৬, শনিবারে অপরাজেয় তারুণ্য (UYP), খুলনা “Active Participation of Marginalized Groups in SRHR Dialogue and Action Program–02” শীর্ষক একটি পাঁচ ঘণ্টাব্যাপী অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, খুলনা।
কর্মসূচিতে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন নাসির আহম্মেদ, শিক্ষক, OBAT এবং শাখাওয়াত হোসেন বিপ্লব, কো-অর্ডিনেটর, রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র।
অনুষ্ঠানের শুরুতে নোশিন তাবাসসুম, ইয়ুথ অফিসার, UYP-খুলনা একটি ফুটবল পাসিং আইস-ব্রেকিং কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের নাম পরিচয় ও প্রিয় ফুটবল দল সম্পর্কে জানার সুযোগ তৈরি করেন। এরপর সুজয় চৌধুরী সাম্য, প্রজেক্ট অফিসার,UYP – খুলনা “SRHR: মিথ নাকি ফ্যাক্ট” শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ গেম পরিচালনা করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
পরবর্তী সেশনে নূরানী হাজেরা ঐশ্বর্য্য, মেন্টর,UYP – খুলনা, “SRHR কী এবং কেন গুরুত্বপূর্ণ” বিষয়ক আলোচনা উপস্থাপন করেন। এরপর শাখাওয়াত হোসেন বিপ্লব “পুরুষদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR)” বিষয়ক সেশন পরিচালনা করেন। সুজয় চৌধুরী সাম্য “কনসেন্ট ও বাল্যবিবাহ” বিষয়ে আলোচনা করেন এবং নাসির আহম্মেদ খুলনায় কোথায় ও কীভাবে SRHR-সংক্রান্ত স্বাস্থ্যসেবা পাওয়া যায় সে বিষয়ে ব্যবহারিক তথ্য প্রদান করেন।
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “পোস্টার লিখন ও প্রদর্শনী প্রতিযোগিতা”। অংশগ্রহণকারীরা দলভিত্তিক পোস্টার তৈরি করে তা উপস্থাপন করেন এবং তাদের বার্তা ব্যাখ্যা করেন। পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের অংশগ্রহণে একটি মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা SRHR বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।
পাঁচ ঘণ্টাব্যাপী কর্মসূচির মধ্যবর্তী সময়ে একটি চা বিরতির ব্যবস্থা ছিল, যা অংশগ্রহণকারীদের পারস্পরিক মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করে।
অংশগ্রহণমূলক আলোচনা, ইন্টারঅ্যাকটিভ গেম, পোস্টার প্রদর্শনী এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মসূচিটি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।







