“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন ২০২৬, রবিবার সকাল ১০:৩০টায় রাজশাহী ইউনিটে আয়োজিত এই সেশনে বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি থেকে আগত শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। সেশনের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্তি (Inclusion) এবং জেন্ডার সমতা (Gender Equity) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানের শুরুতে দীপ্তি সরকার, প্রজেক্ট অফিসার অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন এমন একটি পরিবেশ যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে এবং কারও পরিচয়, লিঙ্গ বা সক্ষমতার কারণে কেউ পিছিয়ে থাকবে না।”
পরবর্তীতে মোঃ ফরিদুল ইসলাম, ইয়ুথ অফিসার একটি PowerPoint Presentation উপস্থাপন করেন। উপস্থাপনায় Inclusion কী, Gender কী, Equity কী, Equality ও Equity-এর পার্থক্য, সমাজে Inclusion & Gender Equity-এর গুরুত্ব এবং কেন এটি একটি সমতাভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন—এসব বিষয় সহজ ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়।
সেশনটিকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস ও দলভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বুঝতে পারে যে, সকল মানুষকে সমান সুযোগ দেওয়া এবং কাউকে বাদ না রেখে এগিয়ে নেওয়াই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের মূল ভিত্তি।
পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা জেন্ডার ও সমতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের সক্রিয় অংশগ্রহণ পুরো সেশনকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
অনুষ্ঠানের শেষে ইউনিট ম্যানেজার সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সমাজে বৈষম্য কমিয়ে সমতা ও অন্তর্ভুক্তির পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

SHARE THIS POST: