একটি কণ্ঠস্বর বদলে দিতে পারে একটি কমিউনিটির ভবিষ্যৎ—আর সেই কণ্ঠস্বর হতে পারে একজন তরুণের।

একটি কণ্ঠস্বর বদলে দিতে পারে একটি কমিউনিটির ভবিষ্যৎ—আর সেই কণ্ঠস্বর হতে পারে একজন তরুণের।
শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির বাস্তব চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সমাধান খুঁজে বের করতে অপরাজেয় তারুণ্য (UYP)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় Youth Health Council।
আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ক উদ্ভাবনী কনটেন্ট তৈরি ও উপস্থাপন করেন।
এই আয়োজনে UYP চেষ্টা করেছে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, প্রযুক্তির সৃজনশীল ব্যবহার এবং তরুণদের নেতৃত্ব স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করতে। কারণ, পরিবর্তনের শুরু হয় সচেতনতা থেকে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে একমাত্র তরুণরাই।

Facebook link :  https://www.facebook.com/share/v/1Sn1ZmSFwu/

SHARE THIS POST:

Recent Post

বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (RHSTEP) পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার উদ্যোগে ২৪ জুন ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।