আত্মনির্ভরশীলতা, সিদ্ধান্ত গ্রহণের অধিকার ও সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণই নারী ক্ষমতায়নের মূল লক্ষ্য – এই প্রতিপাদ্য সামনে রেখে ১০ আগস্ট, ২০২৬ সোমবারে RHSTEP অপরাজেয় তারুণ্যের উদ্যোগে ‘Implement programs to Empower Young and engage youth with disabilities in health reform efforts’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রজেক্ট ম্যানেজার মোহম্মদ আবু রায়হান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রারম্ভিক সেশনে সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন বাংলাদেশ তথা বৈশ্বিক প্রেক্ষাপটে নারী ক্ষমতায়নের গভীরতর অর্থ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারী ক্ষমতায়ন বিষয়ক প্রাথমিক ধারণা দেন।
মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পুরো সেশনটি পরিচালনা করেন পরিবেশ ও মানবাধিকার কর্মী ফেরদৌসী রিতা। নারীদের নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার ও প্রাকৃতিক ধারণা নিয়ে সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। আলোচনায় পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা, নারীর স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা এবং AI কিভাবে নারী ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে সে বিষয়ক মত বিনিময় ঘটে।
ইউওয়াইপি মেন্টর, অ্যাডভোকেটসহ মিরনজিল্লা ও কড়াইল কমিউনিটি থেকে প্রায় ২০ জন কিশোর কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রোগ্রামটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধায়নে ছিলেন অপরাজেয় তারুণ্য এর কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি।






