প্রান্তিক কিশোর-কিশোরীদের ডিজিটাল স্টোরিটেলিং ও AI-ভিত্তিক কমিক তৈরির দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের অ্যাডভোকেসি সক্ষমতা অর্জনের লক্ষ্যে আজ ০৯ আগষ্ট, ২০২৬ রবিবারে RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে “Ensure Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialogues and Actions” শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে।

প্রান্তিক কিশোর-কিশোরীদের ডিজিটাল স্টোরিটেলিং ও AI-ভিত্তিক কমিক তৈরির দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের অ্যাডভোকেসি সক্ষমতা অর্জনের লক্ষ্যে আজ ০৯ আগষ্ট, ২০২৬ রবিবারে RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে “Ensure Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialogues and Actions” শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। প্রজেক্ট ম্যানেজার মোহম্মদ আবু রায়হান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেশনটি পরিচালনা করেন প্রজেক্ট অফিসার ও গ্রাফিক্স ডিজাইনার সায়মা আক্তার। সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন কমিক বুক ডিজাইনিং, বিষয়বস্তু নির্বাচন বিষয়ক প্রাথমিক ধারণা দেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য AI প্রযুক্তি শেখানো নয়; বরং AI-কে সৃজনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণভিত্তিক অ্যাডভোকেসি টুল হিসেবে ব্যবহার করে প্রান্তিক কিশোর-কিশোরীদের নিজেদের অভিজ্ঞতা এবং পরিবর্তনের দাবিকে আরও শক্তিশালী ও দৃশ্যমান করে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কীভাবে AI-এর সহায়তায় স্বাস্থ্য ও সামাজিক ইস্যুভিত্তিক কার্যকর বার্তা, ভিজ্যুয়াল কনটেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসি উপকরণ তৈরি করতে হয় সে বিষয়ে প্রাথমিক ধারণ অর্জন করেছে। অংশগ্রহণকারীরা কমিক তৈরির প্রাথমিক ধাপ হিসেবে স্কেচিং, ক্যারেক্টার ড্রয়িং, ডায়লগ লেখার বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করে।
ইউওয়াইপি মেন্টর, অ্যাডভোকেটসহ মিরনজিল্লা ও কড়াইল কমিউনিটি থেকে প্রায় ২০ জন কিশোর কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রোগ্রামটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধায়নে ছিলেন প্রজেক্ট অফিসার যুবাইদা আঞ্জুম সাবা।

SHARE THIS POST:

Recent Post

স্বাস্থ্যখাত সংস্কারে তারুণ্যের ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় RHSTEP-অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে ঢাকা প্রজেক্ট অফিসে “সবার জন্য সমতা নিশ্চিতকরণে প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য উদ্যোগ” শীর্ষক একটি আলোচনা সভা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।