SRHR হ্যাকাথন || Hackathon || শর্ট ফিল্ম প্রতিযোগিতা ২০২৬। UYP

আর মাত্র ২২ দিন! তোমার গল্প, তোমার লেন্স, তোমার কণ্ঠ – প্রস্তুত তো?
SRHR Hackathon শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৬ – এ তোমার আইডিয়া ছড়িয়ে পড়ুক ফিল্মের ভাষায়!
১৫ অক্টোবরের মধ্যে ফিল্ম জমা দাও—এবার গল্পটা হোক তোমার!
চলচ্চিত্র জমাদানের বিষয়বস্তুঃ-
• নারী পুরুষ সমতা
• জলবায়ু পরিবর্তন
• নারী নির্যাতন
• পরিবার পরিকল্পনা
• বাল্যবিবাহ
• বন্ধুত্ব ও ভালোবাসা
• গর্ভকালীন মা ও শিশুর যত্ন
• ডিজিটাল আসক্তি ও কিশোর কিশোরীদের পুষ্টি
• বয়সন্ধিকালীন শারিরিক ও মানসিক পরিবর্তন
অংশগ্রহণের নিয়মাবলীঃ-
• চলচ্চিত্রের দৈর্ঘ্য ১–৫ মিনিটের মধ্যে হতে হবে।
• ফিকশন, নন ফিকাশন, অ্যানিমেশন – যে কোন ধরণের ফিল্ম হতে পারে।
• ক্যামেরা, স্মার্টফোন বা অন্য যে কোন ডিভাইস ব্যবহার করা যাবে ।
• অফিসিয়াল অনলাইন সাবমিশন প্ল্যাটফর্ম/গুগল ফর্মের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে হবে।
• জমাদানের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯টা (বাংলাদেশ সময়)
• বাংলা অথবা বাংলাদেশে প্রচলিত যে কোন আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র নির্মিত হতে হবে।
আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্রে সাবটাইটেল সংযুক্ত থাকতে হবে।
অংশগ্রহণকারীর যোগ্যতাঃ-
কেবল মাত্র বাংলাদেশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় একক ও দলগত উভয়ভাবে অংশগ্রহণ করা যাবে। প্রতিটি অংশগ্রহণকারী ব্যক্তি/দল কেবলমাত্র একটি চলচ্চিত্র জমা দিতে পারবে।
যা মনে রাখা জরুরীঃ-
• চলচ্চিত্রটি অবশ্যই মৌলিক হতে হবে।
• সম্প্রতি নির্মিত হতে হবে। ২০২৬ সালের পূর্বের চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
• Youtube, OTT, TV বা অন্য কোন প্লাটফর্মে থাকা চলচ্চিত্র গ্রহণ করা হবে না।
• চলচ্চিত্রটি HD ফরম্যাটে জমা দিতে হবে। যে কোন Aspect ratio ১৬:৯ / ৪:৩ / ৯:১৬ অনুপাতে এবং সাদা-কাল / রঙ্গিন নির্মাণ করা যাবে।
• বাছাইকৃত চলচ্চিত্র থেকে দ্বিতীয় ধাপের জন্য মনোনীত চলচ্চিত্র সমূহ UYP প্লাটফর্মে প্রতিযোগিতাকালীন সময়ে দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
• চলচ্চিত্রটি UYP এর জনসচেতনতার প্রদর্শন কাজে ব্যবহার করার অনুমতি থাকতে হবে।
• ব্যবহৃত সংগীত, ফুটেজের কপিরাইট/মেধাস্বত্ব লঙ্ঘন করা যাবে না
• এ আই নির্মিত ফিল্ম অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
• বৈষম্য, হয়রানি, শিশু এবং প্রাণ- প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
• কেবলমাত্র পরিচালক/প্রযোজক পুরস্কারের জন্য বিবেচিত হবে।
• আয়োজন সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
• চলচ্চিত্রটি পরিচালক/ প্রযোজকের সম্মতিতে UYP প্লাটফর্মে প্রদর্শন করা হতে পারে।
চলচ্চিত্র জমা দেওয়ার লিঙ্কঃ https://forms.gle/Bq3iknFjiBQ38yTK9
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/profile.php?id=61574982821709
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/share/g/1JjqePQefA/
আয়োজক: RHSTEP, UYP, SIDA

SHARE THIS POST: