জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, কমিউনিটি লিডার এবং কিশোর-কিশোরীরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন অপরাজেয় তারুণ্যের প্রজেক্ট অফিসার সালমা খানম এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউথ অফিসার জয়হরি বিশ্বাস।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এস. এম. মনজুর-এ-এলাহী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মেহেবুব মোর্শেদ লিটু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় হালদার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের আবাসিক সার্জন ডাঃ কানিজ ফাতেমা এবং উপজেলা সহকারী সমাজসেবা অফিসার প্রসান্ত কুমার বিশ্বাসসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও কমিউনিটি লিডাররা উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় কিশোর-কিশোরীদের তৈরি একটি শর্টফিল্ম প্রদর্শনী এবং তরুণদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের ইতিবাচক জীবন পরিবর্তনের গল্প তুলে ধরা হয়। বক্তারা বলেন, বয়সন্ধিকাল বিভ্রান্তির নয়, বরং সম্ভাবনার সময়। সঠিক দিকনির্দেশনা ও সরকারি-বেসরকারি সমন্বিত প্রয়াসের মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।
RHSTEP শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিকের ম্যানেজার ডাঃ নীলিমা দাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় তারুণ্যের মেন্টর মোঃ সিয়াম।







