“কাউকে পেছনে ফেলে নয়: প্রতিবন্ধী নারী ও পুরুষের স্বাস্থ্য অধিকার, নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যুব ও প্রতিবন্ধী যুবসমাজের অংশগ্রহণে ১৮ জুন, ২০২৬, বৃহস্পতিবার একটি বিশেষ সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

“কাউকে পেছনে ফেলে নয়: প্রতিবন্ধী নারী ও পুরুষের স্বাস্থ্য অধিকার, নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যুব ও প্রতিবন্ধী যুবসমাজের অংশগ্রহণে ১৮ জুন, ২০২৬, বৃহস্পতিবার একটি বিশেষ সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। RHSTEP এর UYP – অপরাজেয় তারুণ্য প্রকল্পের আওতায় বরিশাল কেন্দ্রে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধকতা শরীরে বা মনে থাকতে পারে, কিন্তু তরুণদের প্রতিভায় কোনো প্রতিবন্ধকতা নেই। প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানের মূল অধিবেশনটি পরিচালনা করেন প্রধান ফ্যাসিলিটেটর, বিশিষ্ট পাবলিক স্পিকার, ট্রেনার এবং ‘সহচরী’র সম্মানিত সদস্য মোমেনা শিফা রুমকি। তিনি তার মূল প্রেজেন্টেশনে প্রতিবন্ধকতার ধরণসমূহ, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী তরুণ-তরুণীদের প্রধান বাধাসমূহ, লক্ষ্যভিত্তিক উদ্যোগ এবং করণীয় বিষয়গুলো অত্যন্ত চমৎকার ও অংশগ্রহণমূলকভাবে তুলে ধরেন। অধিবেশনে প্রতিবন্ধী তরুণদের নিয়ে বিশেষ গ্রুপ অ্যাক্টিভিটি পরিচালনা করা হয়, যেখানে তরুণ- তরুণীরা তাদের নিজস্ব চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার হোসনে আরা। তিনি উপস্থিত প্রতিবন্ধী তরুণদের সাথে এক খোলামেলা আলোচনায় অংশ নেন। সমাজসেবা অফিসার সরকারের বিদ্যমান সুযোগ-সুবিধা, প্রতিবন্ধী ভাতা ও অধিকারের পাশাপাশি মাঠপর্যায়ের কিছু সীমাবদ্ধতার কথাও অকপটে তুলে ধরেন। একই সাথে তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে প্রতিবন্ধী তরুণ-তরুণীদের সরকারি সকল সুযোগ-সুবিধা সম্পূর্ণভাবে প্রাপ্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন (RHSTEP) মেডিকেল শাখার অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস। তিনি সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্যসেবা প্রাপ্তির সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করেন।
কর্মসূচির সমাপনী বক্তব্যে আরএইচস্টেপ- (RHSTEP) – UYP বরিশাল কেন্দ্রের প্রজেক্ট অফিসার সালমা খানম বলেন, “প্রতিবন্ধী যুবসমাজকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজকের এই সফল আয়োজন আগামী দিনে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথকে আরও মসৃণ করবে।”

SHARE THIS POST:

Recent Post

“স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের সাথে অবিচল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়।