আজ ২১ জুলাই ২০২৬, মঙ্গলবারে সিলেট আলোরধারা পাঠশালায় RHSTEP এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে “Disability Inclusive Health Initiatives: Design Targeted Interventions to Include Youth with Disabilities in Health Reform Activities” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২১ জুলাই ২০২৬, মঙ্গলবারে সিলেট আলোরধারা পাঠশালায় RHSTEP এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে “Disability Inclusive Health Initiatives: Design Targeted Interventions to Include Youth with Disabilities in Health Reform Activities” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রতিবন্ধী উন্নয়ন কর্মকর্তা, সিলেট জেলা। সভাপতিত্ব করেন নীহার রঞ্জন দাস, ইউনিট ম্যানেজার, RHSTEP সিলেট। এছাড়া উপস্থিত ছিলেন মেহেদি হাসান, প্রজেক্ট অফিসার, অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential), RHSTEP সিলেট; তানজিনা বেগম, মেন্টর এবং মাহফুজ আলম, মেন্টর, অপরাজেয় তারুণ্য, সিলেট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়েশা আক্তার, মেন্টর, অপরাজেয় তারুণ্য, সিলেট।
কর্মশালায় প্রতিবন্ধী তরুণ-তরুণীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ, স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে তাদের অর্থবহ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
আলোচনায় সিদ্ধার্থ শঙ্কর রায় তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি জানান, প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের মাসিক সভাসহ বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তিনি সুপারিশ করবেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত সংলাপে অংশ নেন এবং তাদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধী তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তাদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

SHARE THIS POST: