“সচেতন তারুণ্যই গড়ে তোলে সমতা, স্বাস্থ্য ও টেকসই ভবিষ্যৎ” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।

“সচেতন তারুণ্যই গড়ে তোলে সমতা, স্বাস্থ্য ও টেকসই ভবিষ্যৎ” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।
উক্ত আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে ছিল –
১) প্রজনন স্বাস্থ্য (SRHR) ও মানসিক স্বাস্থ্য
২) মানবাধিকার ও তরুণদের ভূমিকা
৩) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা
৪) নেতৃত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস ও দলগত কাজ
অনুষ্ঠানের শুরুতে একটি আইস-ব্রেকিং সেশনের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, স্বাচ্ছন্দ্য এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করে। অনুষ্ঠানে মানবাধিকার ও তরুণদের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক সেশন পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য, রাজশাহীর ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলাম।
SRHR ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সেশন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার। তিনি বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও মেন্টর সানজিদা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধ ও মাসিককালীন পরিচর্যা বিষয়ে আলোচনা করেন। অপরদিকে মেন্টর নুরুল ইসলাম নেতৃত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দলগত কাজের গুরুত্ব নিয়ে অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে সৌজন্য উপহার ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের মতামত ব্যক্ত করে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলাম।
সার্বিকভাবে, কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

SHARE THIS POST:

Recent Post

“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি)– ময়মনসিংহ ইউনিট ০৮ জুন ২০২৬ তারিখে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।