আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আলোচনা সভা, কুইজ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

রাজশাহী আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে “সব বাধা পেরিয়ে নারী যাবে এগিয়ে” এই স্লোগানকে সামনে রেখে ৮ মার্চ ২০২৬ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে রাজশাহী ইউনিটে স্থানীয় স্কুল, কলেজ ও কমিউনিটির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন আরএইচস্টেপ ‘অপরাজেয় তারুণ্য’ রাজশাহী ইউনিটের প্রজেক্ট অফিসার দীপ্তি সরকার। তিনি আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ইউনিটের ইউনিট ম্যানেজার মোঃ মামুনুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলাম। এছাড়াও মেন্টর নুরুল ইসলাম নারী দিবসের তাৎপর্য ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলো মূল্যায়নের উদ্দেশ্যে একটি ফলো-আপ কুইজ প্রশ্নপত্র বিতরণ করা হয়, যা তারা সম্পন্ন করে আগামী সপ্তাহে জমা দেবে।।পরবর্তীতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

SHARE THIS POST:

Recent Post

সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।