২০ জুলাই ২০২৬ সোমবারে RHSTEP-এর Unlocking Youth Potential (UYP), Khulna Centre-এর উদ্যোগে “Disability-Inclusive Health Initiatives–02” শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ও আংশিক দৃষ্টিপ্রতিবন্ধীসহ মোট ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সেশনে মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস বৃদ্ধি, পুষ্টি, সুস্থ জীবনযাপন, স্মৃতিশক্তি উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম, Fund Raising Coordinator, National Society of Blind and Sighted People (NSBP), Khulna। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব রমন বাছাড়, Social Services Officer, Urban Social Services Office-3, Khulna।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেম, গ্রুপ ওয়ার্ক, সমস্যা সমাধানভিত্তিক আলোচনা এবং উপস্থাপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের জ্ঞান, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে RHSTEP কাজ করে যাবে।







