১৯ জুলাই, ২০২৬ রবিবারে RHSTEP আলোর ধারা পাঠশালা–অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রের উদ্যোগে “তরুণ যুব নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ জুলাই, ২০২৬ রবিবারে RHSTEP আলোর ধারা পাঠশালা–অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রের উদ্যোগে “তরুণ যুব নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ অ্যাডভোকেট মো. লিটন মিয়ার সঞ্চালনায় সকল অংশগ্রহণকারীর পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে একটি আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হয়।
এরপর মেন্টর আইরিন আক্তার উপস্থিত সকলকে RHSTEP ও অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্প সম্পর্কে ধারণা দেন। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন।
পরবর্তীতে প্রজেক্ট অফিসার মোছা. আসফিয়া খাতুন আলোচনা সভার মূল উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বিশেষভাবে তরুণ প্রতিবন্ধী যুবদের সম্পৃক্ত করে পরিচালিত বিভিন্ন কার্যক্রম, তাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারী ও প্রতিবন্ধী যুবদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনার শুরুতেই অংশগ্রহণকারীদের কাছ থেকে আজকের বিষয়বস্তু নিয়ে তাদের প্রত্যাশা লিখিত আকারে সংগ্রহ করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রত্যাশা প্রকাশের সুযোগ পান, যা আলোচনাকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নারী সমাজকর্মী অঞ্জলি দেবী নারীদের ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা, অধিকার প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নারীদের উন্নয়ন এবং প্রতিবন্ধী যুবদের সমান সুযোগ নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি স্তরে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সবশেষে প্রজেক্ট অফিসার মোছা: আসফিয়া খাতুন সমাপনী বক্তব্যে আলোচনায় উঠে আসা বিষয়গুলো বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি নিজ নিজ এলাকায় সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

SHARE THIS POST:

Recent Post

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে RHSTEP অপরাজেয় তারুণ্য, (UYP) Khulna-এর উদ্যোগে “Active Participation of Persons with Disabilities on Health Reform Effort – 01” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।