অধিকার,ন্যায্যতা, উদ্যোগ সফল নারী ও কন্যা শিশুর জন্য” এই শ্লোগানকে সামনে রেখে উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে আজ RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কাঁচারেলি কমিউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

অধিকার,ন্যায্যতা, উদ্যোগ সফল নারী ও কন্যা শিশুর জন্য” এই শ্লোগানকে সামনে রেখে উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে আজ RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কাঁচারেলি কমিউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে ও ইয়ুথ অফিসার এ্যানী চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেন্টর তোফাতুল জান্নাত ও কমিউনিটি প্রতিনিধি মরিয়ম আক্তার।
বক্তার বলেন,
“এই দিনটি শুধু নারীর সাফল্য উদযাপনের দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা, সমতা এবং ক্ষমতায়নের দাবিকে আরও শক্তভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সমাজ, পরিবার এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবুও বাস্তবতার প্রেক্ষাপটে আমরা এখনও দেখি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক নারীর সমান সুযোগ নিশ্চিত হয়নি। আমরা বিশ্বাস করি— টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ সমানভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নারীর শক্তি, সাহস এবং সম্ভাবনাকে সম্মান জানাই এবং একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।”
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ফলোআপ কুইজ বিতরণ করা হয়।আগামী সপ্তাহে এই কুইজ গুলো পর্যালোচনা করা হবে। এছাড়া অংশগ্রহণকারীদের প্রোগ্রাম সম্পকিত ফিডব্যাক নেয়া হয়।

SHARE THIS POST:

Recent Post

“আলোকিত হই কৈশোরে, বিকশিত হই নিরাপদ আগামীর বুকে; আমরা নেতৃত্ব দিই স্বাস্থ্যবান ও সমৃদ্ধ জাতি গঠনের পথে।” এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রংপুর শাখার আয়োজনে ২২ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ ঘটিকায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।

২৫ এপ্রিল ২০২৬ তারিখে “সচেতনতা, সমতা ও নেতৃত্ব—তরুণরাই গড়বে আগামীর পরিবর্তন” এই স্লোগানকে সামনে রেখে RHSTEP – অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হয় “স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি – ০২”।