স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিতকরণ এবং যুব নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে ২৮ জুন, ২০২৬ রবিবারে সিলেটে অনুষ্ঠিত হয়েছে Reproductive Health Services, Training and Education Program (RHSTEP) এর বাস্তবায়নাধীন Unlocking Youth Potential (UYP) প্রকল্পের নেটওয়ার্কিং মিটিং।

স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিতকরণ এবং যুব নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে ২৮ জুন, ২০২৬ রবিবারে সিলেটে অনুষ্ঠিত হয়েছে Reproductive Health Services, Training and Education Program (RHSTEP) এর বাস্তবায়নাধীন Unlocking Youth Potential (UYP) প্রকল্পের নেটওয়ার্কিং মিটিং।
রোববার নগরীর নয়ারপুলস্থ প্যারাডাইস ইন্ হোটেলে অনুষ্ঠিত এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতা, পঞ্চায়েত প্রধান, এনজিও প্রতিনিধি, যুব অ্যাডভোকেট ও মেন্টরবৃন্দ অংশগ্রহণ করেন।
RHSTEP সিলেট সেন্টারের ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ শাহ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক আবুল মনসুর আজাদ, সিভিল সার্জন কার্যালয়, সিলেটের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায় এবং জেলা শিক্ষা অফিস, সিলেটের প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ, মালনিছড়া চা বাগানের পঞ্চায়েত প্রধান জিতেন সবর, তারাপুর চা বাগানের পঞ্চায়েত প্রধান চৈতন্য মুদি, আদিবাসী নারী উন্নয়ন ফোরামের সভাপতি বৃক্ষলতা পাত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং UYP প্রকল্পের অ্যাডভোকেট ও মেন্টরবৃন্দ।
সভার শুরুতে UYP প্রকল্পের প্রজেক্ট অফিসার মেহেদি হাসান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে RHSTEP এর সামগ্রিক কার্যক্রম, যুব উন্নয়নমূলক উদ্যোগ এবং Unlocking Youth Potential (UYP) প্রকল্পের অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা যুবদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি, নেতৃত্ব বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা এবং সরকারি সেবার সঙ্গে যুবসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন। বক্তারা বলেন, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে টেকসই পরিবর্তন আনতে যুব সমাজকে কার্যকর অংশীদার হিসেবে গড়ে তোলা জরুরি।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে UYP প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং যুবদের সম্ভাবনা বিকাশ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা ভবিষ্যতেও প্রকল্পের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে নিহার রঞ্জন দাস বলেন, যুবদের সক্ষমতা বৃদ্ধি ও অধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, গণমাধ্যম এবং কমিউনিটি নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি সকল অংশীজনের সহযোগিতায় UYP প্রকল্পকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে অংশগ্রহণকারীদের সক্রিয় মতবিনিময় ও সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে নেটওয়ার্কিং মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।

SHARE THIS POST: