প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে RHSTEP অপরাজেয় তারুণ্য, (UYP) Khulna-এর উদ্যোগে “Active Participation of Persons with Disabilities on Health Reform Effort – 01” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে RHSTEP অপরাজেয় তারুণ্য, (UYP) Khulna-এর উদ্যোগে “Active Participation of Persons with Disabilities on Health Reform Effort – 01” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন ২০২৬ মঙ্গলবারে UYP সেন্টার, খুলনায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫ জন প্রতিবন্ধী তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট অফিসার সুজয় চৌধুরী সাম্য সাউন্ড রিকগনিশন গেমের মাধ্যমে একটি প্রাণবন্ত আইস ব্রেকিং সেশন পরিচালনা করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সক্রিয় অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করে। পরে ইয়ুথ অফিসার নোশিন তাবাসসুম “স্বাস্থ্যব্যবস্থা যদি ভিন্ন হতো” শীর্ষক একটি অংশগ্রহণমূলক আলোচনা পরিচালনা করেন। এ সময় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শাহিনুর, ম্যানেজার, NSBP-Bangladesh, খুলনা পরিচালিত সেশনসমূহ। তিনি মাসিককালীন পরিচ্ছন্নতা, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধী নারীদের স্বাস্থ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী নারীরা কীভাবে স্যানিটারি প্যাড সঠিকভাবে শনাক্ত ও ব্যবহার করতে পারেন, সে বিষয়ে তিনি ব্যবহারিক প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নকিবুল হাসান, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, খুলনা। তিনি স্বাস্থ্য সংস্কার প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মতামত ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, একটি সমতাভিত্তিক ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা সময়ের দাবি।
 

SHARE THIS POST:

Recent Post

“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”।

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ক সংগঠন RHSTEP-এর ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে আজ ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে রংপুর শাখা কার্যালয়ে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ বিষয়ক একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।