“আলোকিত হই কৈশোরে, বিকশিত হই নিরাপদ আগামীর বুকে; আমরা নেতৃত্ব দিই স্বাস্থ্যবান ও সমৃদ্ধ জাতি গঠনের পথে।” এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রংপুর শাখার আয়োজনে ২২ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ ঘটিকায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।

“আলোকিত হই কৈশোরে, বিকশিত হই নিরাপদ আগামীর বুকে; আমরা নেতৃত্ব দিই স্বাস্থ্যবান ও সমৃদ্ধ জাতি গঠনের পথে।” এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রংপুর শাখার আয়োজনে ২২ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ ঘটিকায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।
উক্ত আয়োজনে আলোচ্য বিষয়সমূহ ছিল –
১। বয়ঃসন্ধিকাল: শারীরিক ও মানসিক পরিবর্তন ও চ্যালেঞ্জ,
২।মন,মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, ৩। বাল্যবিবাহ, ৪। শিশুর প্রতি সহিংসতা, ৫। বন্ধু নির্বাচন, ৬। বয়ঃসন্ধিাকালে ডিজিটাল নিরাপত্তা ও সহায়তা
৭। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকি।
উক্ত আয়োজনে বয়ঃসন্ধিকাল: শারীরিক ও মানসিক পরিবর্তন ও চ্যালেঞ্জ এবং জরায়ুমুখ ক্যান্সার সেশনটি পরিচালনা করেন খন্দকার ফারজানা জামান, এফডব্লিউভি, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রংপুর।
বাল্যবিবাহ, বন্ধু নির্বাচন ও বয়ঃসন্ধিকালে ডিজিটাল নিরাপত্তা ও সহায়তা সেশন সমূহ পরিচালনা করেন মেন্টর আনিকা তাসকিন। মন, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকি সেশন সমূহ পরিচালনা করেন প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়। সেশনের অংশ হিসেবে সচেতনতামূলক এনিমেশন ও নাটিকা প্রদর্শিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে স্যানিটারী ন্যাপকিন ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেয়া হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

SHARE THIS POST:

Recent Post

সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।