“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”।

“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সংগীতা কর চৌধুরী ও মেন্টর তোফাতুল জান্নাত। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্ত ।
সেশনে বক্তারা বলেন,”অপরাজেয় তারুণ্য’ যে বিষয়গুলো নির্বাচনের মাধ্যমে এই কর্মশালা সাজিয়েছে, তা বর্তমান সময়ে প্রতিটি কিশোর-কিশোরীর জন্য জানা একান্ত জরুরি। ​বয়ঃসন্ধিকাল জীবনের এমন একটি ধাপ, যেখানে নিজেদের চেনা ও বোঝার লড়াই চলে। এই সময়ে মনের ওপর চাপ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়, তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবে, সুস্থ মন ছাড়া মেধাবী হওয়া সম্ভব নয়।”
এছাড়াও বক্তারা আরো বলেন, “আমরা এখন ইন্টারনেটের যুগে বাস করছি। ডিজিটাল প্রযুক্তির সুবিধা যেমন আছে, তেমনি সাইবার বুলিংয়ের মতো বিপত্তিও আছে। অপরিচিত কোনো লিংকে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা কাউকে অনলাইনে উত্যক্ত করা যে বড় অপরাধ এবং ক্ষতিকর—সে বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। ​সবশেষে, বাল্যবিবাহের কথা বলতে চাই। বাল্যবিবাহ কেবল আইনত অপরাধই নয়, এটি একটি মেয়ের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের পথ বন্ধ করে দেয়। তোমরা যারা আজ এখানে আছ, তোমরাই একেকজন যোদ্ধা। তোমাদের স্বপ্নগুলোকে বিসর্জন দেওয়া চলবে না। পড়াশোনা চালিয়ে যাও এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠো। তোমাদের এই সচেতনতাই পারবে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ এ্যাকটিভিটি সেশন পরিচালনা করা হয়।

SHARE THIS POST:

Recent Post

“সচেতন তারুণ্যই গড়ে তোলে সমতা, স্বাস্থ্য ও টেকসই ভবিষ্যৎ” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।

নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে RHSTEP অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি), ময়মনসিংহ ইউনিট ২১ জুন ২০২৬ রবিবারে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।