“সচেতনতার আলোয় আলোকিত হই, পরিবর্তন আনি আমাদের সমাজে;একসাথে এগিয়ে যাই নিরাপদ, সুস্থ ও সমতাভিত্তিক আগামীর পথে” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার আয়োজনে ১৭ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ টায় উত্তর শেখপাড়া ওঁরাও পল্লীতে অনুষ্ঠিত হয় “কমিউনিটি সচেতনতা কর্মসূচি-০১”।

“সচেতনতার আলোয় আলোকিত হই, পরিবর্তন আনি আমাদের সমাজে;একসাথে এগিয়ে যাই নিরাপদ, সুস্থ ও সমতাভিত্তিক আগামীর পথে” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার আয়োজনে ১৭ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ টায় উত্তর শেখপাড়া ওঁরাও পল্লীতে অনুষ্ঠিত হয় “কমিউনিটি সচেতনতা কর্মসূচি-০১”।
উক্ত আয়োজনে আলোচ্য বিষয়সমূহ ছিল
১। বয়ঃসন্ধিকাল ও পারিবারিক ভূমিকা, ২। প্রজননতন্ত্রের সংক্রমণ, ৩। বাল্যবিবাহ একটি অভিশাপ, ৪। নিরাপদ মাতৃত্ব, ৫। লিঙ্গ সমতা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা, ৬। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকি।
উক্ত আয়োজনে “বাল্যবিবাহের কুফলজনিত প্রভাব, নিরাপদ মাতৃত্ব ও প্রজননতন্ত্রের সংক্রমণ সেশন সমূহ পরিচালনা করেন খন্দকার ফারজানা জামান, এফডব্লিউভি,এমসিডব্লিউসি, রংপুর। সেশনের বিরতিতে কমিউনিটির সদস্যদের নিয়ে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে উপহার হিসেবে পরিবেশ বান্ধব গাছ তুলে দেয়া হয়।
অনুষ্ঠান শেষে কমিউনিটির সদস্যদের হাতে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

SHARE THIS POST:

Recent Post

আজ ২১ জুলাই ২০২৬, মঙ্গলবারে সিলেট আলোরধারা পাঠশালায় RHSTEP এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে “Disability Inclusive Health Initiatives: Design Targeted Interventions to Include Youth with Disabilities in Health Reform Activities” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে স্বাস্থ্যখাতে সামগ্রিক অগ্রগতি হলেও শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীরা এখনও মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বৈষম্যের শিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।