তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে “Facilitate Regular Meeting, Webinars and Conference for Alumni to Share Experience and Best Practices-01” শীর্ষক একটি অ্যালামনাই সভা আজ ০৩ আগস্ট ২০২৬, সোমবারে RHSTEP এর Unlocking Youth Potential (UYP) প্রকল্পের উদ্যোগে সিলেট কেন্দ্রের আলোরধারা পাঠশালা, নোয়াপাড়া, সিলেটে অনুষ্ঠিত হয়।

সভায় সিলেটের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) থেকে আগত পিয়ার এডুকেটর, ভলান্টিয়ার, অপরাজেয় তারুণ্য প্রকল্পের এডভোকেট এবং মেন্টরবৃন্দ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচালিত কার্যক্রম, সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় গৃহীত কার্যকর কৌশল নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং টেকসই উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, প্রকল্পের আওতাধীন ৬টি কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে নিজ নিজ কমিউনিটিতে পরিচালিত কার্যক্রম, অর্জন, বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, শেখা বিষয় এবং সেরা প্রাটিসগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। এ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও কার্যকরভাবে কমিউনিটি পর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন নিহার রঞ্জন দাস, ইউনিট ম্যানেজার, আরএইচস্টেপ, সিলেট। সভা পরিচালনা করেন মেহেদি হাসান, প্রজেক্ট অফিসার, অপরাজেয় তারুণ্য, আরএইচস্টেপ, সিলেট। সভায় অংশগ্রহনকারীরা বলেন, নিয়মিত অ্যালামনাই সভা, ওয়েবিনার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, দক্ষতা এবং সামাজিক উদ্যোগ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

SHARE THIS POST:

Recent Post

বাংলাদেশে স্বাস্থ্যখাতে সামগ্রিক অগ্রগতি হলেও শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীরা এখনও মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বৈষম্যের শিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।