৪ এপ্রিল 2026 অপরাজেয় তারুণ্যের (UYP) উদ্যোগে সংগীত ও কম্পিউটার শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে।
ঢাকার কমিউনিটি ও নির্ধারিত স্কুল শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য প্রাথমিক পর্যায়ে বেসিক ট্রেনিংয়ের কার্যক্রম শুরু করেছে অপরাজেয় তারুণ্য।
শনিবার বিকেলে ইউওয়াইপি বাংলামটর কার্যালয়ে কম্পিউটার ও সংগীত ক্লাসের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রশিক্ষকেরা শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি, পাঠ্যক্রম ও শেখার ধরন সম্পর্কে ধারণা দেন।







