১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, রাজধানীর বাংলামটরে আরএইচস্টেপ-এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে “জেন্ডার ব্যারিয়ার থেকে জেন্ডার ইক্যুইটি” শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। অপরাজেয় তারুণ্যের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার হোজায়ফা সাকওয়ানের সঞ্চালনায় সেশনটি ফ্যাসিলিটেট করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সহকারী অধ্যাপক তানিয়াহ মাহমুদা তিন্নি।
সেশনে তিনি পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে বিদ্যমান জেন্ডার বৈষম্য, সমতা বিনির্মাণে জেন্ডার লেন্সের গুরুত্ব এবং কিশোর ও যুবসমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন।
সেশনে ঢাকার বিভিন্ন স্কুল ও কমিউনিটির শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্ক ও সচেতনতামূলক নাটিকার মাধ্যমে জেন্ডার সমতা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। সেশন শেষে ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্প নির্মিত প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অপরাজেয় তারুণ্যের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এসএম কামরুল আহসান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আজহারুল হক, প্রজেক্ট অফিসার তানজিনা সুলতানা ও যুবায়দা আঞ্জুম সাবা, কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, কনটেন্ট রাইটার নয়ন চক্রবর্ত্তী, ট্রেইনার আহাদুল সিরাজ, ইয়ুথ অফিসার রূপম রায় রূপ, ওয়েব ডেভেলপার জাকারিয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।







