ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ১৮ জুলাই,শনিবার RHSTEP অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ” Film Workshop”।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ১৮ জুলাই,শনিবার RHSTEP অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ” Film Workshop”। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র সমালোচক সৈকত দে। কর্মশালার শুরুতে তিনি বলেন, “অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রকে এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। আজকের এই ফিল্ম ওয়ার্কশপের মূল লক্ষ্য কেবল সিনেমা দেখা শেখানো নয়, বরং সিনেমার ভেতর দিয়ে পৃথিবীকে নতুন চোখে দেখা শেখানো।”
​
আলোচক সৈকত দে আরো বলেন, “অনেকেই প্রশ্ন করতে পারেন—কেন সিনেমা দেখব? বিনোদনের তো অভাব নেই। কিন্তু আমি বলব, সিনেমা কেবল বিনোদন নয়; সিনেমা হলো মানুষের জীবনের আয়না, ইতিহাসের দলিল এবং সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। আমরা যখন একটি ভালো সিনেমা দেখি, তখন আমরা কেবল পর্দার গল্প দেখি না, বরং সেই গল্পের চরিত্রগুলোর মধ্য দিয়ে আমরা হাজার হাজার মানুষের জীবনযাপন, তাদের আবেগ, সংগ্রাম এবং স্বপ্নের মুখোমুখি হই।
​আমাদের জীবনের অভিজ্ঞতা সীমাবদ্ধ, কিন্তু সিনেমা আমাদের সেই সীমাবদ্ধতাকে জয় করার সুযোগ দেয়। এটি আমাদের সহানুভূতিশীল করে তোলে, যা বর্তমান সময়ের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন। একটি ভালো চলচ্চিত্র আমাদের ভেতরে প্রশ্ন করার ক্ষমতা তৈরি করে। কেন এই দৃশ্যটি এমন? কেন এই চরিত্রটি এমন আচরণ করল? এই যে ‘কেন’ খোঁজার প্রবণতা—এটিই একজন মানুষকে সৃজনশীল এবং চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তোলে। তরুণরাই আগামীর পথপ্রদর্শক। আপনারা যখন বিশ্বমানের সিনেমাগুলো দেখবেন, তখন আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। আপনারা বুঝতে শিখবেন কীভাবে ফ্রেমের পর ফ্রেম সাজিয়ে একটি শক্তিশালী বার্তা দেওয়া যায়। আমি চাই, আপনারা সিনেমাকে কেবল উপভোগ করবেন না, এর কারিগরি দিক এবং এর পেছনের দর্শনকেও অনুধাবন করার চেষ্টা করবেন।”
কর্মশালায় শিক্ষার্থীদের চলচিত্র বিষয়ক আরো কিছু ধারণা প্রদান করেন আনিস রায়হান, কো-অর্ডিনেটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।
আলোচনা পর্ব শেষে ‘The Wild Robot’ সিনেমাটি দেখানো হয়।
 

SHARE THIS POST:

Recent Post

সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ জুলাই ২০২৬ সকাল ১০:৩০টায় RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে রংপুর শাখা কার্যালয়ে একটি আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।