আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে খুলনায় ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা, ৮ মার্চ ২০২৬: “নিজেকে ভালোবাসি” স্লোগানকে সামনে রেখে ‘অপরাজেয় তারুণ্য (UYP)’ প্রকল্পের উদ্যোগে খুলনা সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বাস্তহারা কমিউনিটি থেকে আগত কিশোরীদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নারীর আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং সমাজে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেন্টর নূরানী হাজেরা ঐশ্বর্য। এ সময় ইয়ুথ অফিসার নোশিন তাবাসসুম বলেন, নারীদের নিজেদের শক্তিকে উপলব্ধি করতে হবে এবং নিজেকে ছোট করে না দেখে সমাজে তাদের অবদানকে নিজের ক্ষমতা ও গর্ব হিসেবে গ্রহণ করতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন আর. এইচ. স্টেপ., খুলনা মেডিক্যাল কলেজ ইউনিটের ইউনিট ম্যানেজার কবির আহম্মেদ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রজেক্ট অফিসার সুজয় চৌধুরী সাম্য বলেন, নারী যদি নিজেকে সম্মান করতে শেখে এবং নিজের সম্ভাবনাকে বিশ্বাস করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি সকলকে নারীর ক্ষমতায়ন ও সমতার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজনটি শেষ হয়।

SHARE THIS POST: