বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential-UYP) প্রকল্প, সিলেট ইউনিটের উদ্যোগে আজ ১১ জুলাই ২০২৬, শনিবারে আলোরধারা পাঠশালায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential-UYP) প্রকল্প, সিলেট ইউনিটের উদ্যোগে আজ ১১ জুলাই ২০২৬, শনিবারে আলোরধারা পাঠশালায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৫০+ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ সিলেট ইউনিটের ইউনিট ম্যানেজার নিহারঞ্জন দাস। মূল আলোচক ছিলেন মেহেদি হাসান, প্রোজেক্ট অফিসার অপরাজেয় তারুণ্য, সিলেট। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সেশনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ এর প্রতিপাদ্য বিষয়ের আলোকে জনসংখ্যা ও টেকসই উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের বর্তমান জনসংখ্যাগত বাস্তবতা, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসে গৃহীত উদ্যোগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে স্বাস্থ্যখাতে বিনিয়োগের গুরুত্ব, কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রয়োজনীয়তা এবং জনমিতিক সুবিধা (Demographic Dividend) কাজে লাগানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
এছাড়াও বাল্যবিবাহের স্বাস্থ্যগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও উৎপাদনশীল তরুণ প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণমূলক (Participatory) গ্রুপ ওয়ার্ক পরিচালনা করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা দলগতভাবে জনসংখ্যা, স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তোলে।

SHARE THIS POST:

Recent Post

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (RHSTEP) পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার উদ্যোগে ২৪ জুন ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

“সচেতনতার আলোয় আলোকিত হই, পরিবর্তন আনি আমাদের সমাজে;একসাথে এগিয়ে যাই নিরাপদ, সুস্থ ও সমতাভিত্তিক আগামীর পথে” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার আয়োজনে ১৭ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ টায় উত্তর শেখপাড়া ওঁরাও পল্লীতে অনুষ্ঠিত হয় “কমিউনিটি সচেতনতা কর্মসূচি-০১”।

” বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা” এই শ্লোগানকে সামনে রেখে ৭ এপ্রিল ২০২৬,বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আরএইচস্টেপ “অপরাজেয় তারুণ্য” আলোরধারা পাঠশালা সিলেট’র উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়।