“স্বাস্থ্যের জন্য একসাথে, বিজ্ঞানের পাশে দাঁড়াও”—এই শ্লোগানকে সামনে রেখে ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আরএইচস্টেপ–অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিট একটি আলোচনা সভার আয়োজন করে।

“স্বাস্থ্যের জন্য একসাথে, বিজ্ঞানের পাশে দাঁড়াও”—এই শ্লোগানকে সামনে রেখে ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আরএইচস্টেপ–অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিট একটি আলোচনা সভার আয়োজন করে।
ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় এবং দীপ্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মেন্টর নুরুল, রাজিয়া সুলতানা ও সানজিদা আক্তার।
সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাস্থ্য কী, সুস্থ জীবনযাপনের গুরুত্ব, পুষ্টিকর খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্যের যত্ন, নিয়মিত ব্যায়াম এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা আরও বলেন, মানুষ, প্রাণী, উদ্ভিদ ও সমগ্র পৃথিবীর স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই আন্তঃসম্পর্কের বৈজ্ঞানিক ধারণাকে গুরুত্ব দিয়েই এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রাণিবাহিত রোগের বাড়তে থাকা ঝুঁকি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বিজ্ঞানের প্রতি আস্থা রাখা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ করাই আমাদের সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।
সবশেষে, সভার সভাপতি উপস্থিত সকল প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।

SHARE THIS POST:

Recent Post

“কাউকে পেছনে ফেলে নয়: প্রতিবন্ধী নারী ও পুরুষের স্বাস্থ্য অধিকার, নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যুব ও প্রতিবন্ধী যুবসমাজের অংশগ্রহণে ১৮ জুন, ২০২৬, বৃহস্পতিবার একটি বিশেষ সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।