RHSTEP – UYP প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে অপরাজেয় তারুণ্য অফিস, উপশহর, রাজশাহীতে ১০ আগষ্ট, ২০২৬ সোমবারে “Ensure Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialogues and Actions” শীর্ষক একটি অংশগ্রহণমূলক সচেতনতা ও অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিপ্তী সরকার, প্রজেক্ট অফিসার, RHSTEP–UYP এবং সঞ্চালনা করেন মোঃ ফরিদুল ইসলাম, ইয়ুথ অফিসার, RHSTEP–UYP। ফ্যাসিলিটর হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাজু আহম্মেদ, মেডিকেল অফিসার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রবীন্দ্রনাথ দ্বার, সহকারী শিক্ষক, সেন্ট লুইস স্কুল।
কর্মসূচির শুরুতে একটি প্রাণবন্ত আইস-ব্রেকিং কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা হয়। উদ্বোধনী বক্তব্যে দিপ্তী সরকার বলেন, সচেতনতা শুধু তথ্য জানার জন্য নয়; বরং নিজের অধিকার বোঝা, নিজের কণ্ঠস্বর তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনের জন্য অংশগ্রহণের ভিত্তি। মোঃ ফরিদুল ইসলাম প্রান্তিক জনগোষ্ঠী, স্বাস্থ্যসেবায় বৈষম্য এবং SRHR বিষয়ে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ডা. রাজু আহম্মেদ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং রবীন্দ্রনাথ দ্বার স্বাস্থ্য ও SRHR বিষয়ে কমিউনিটি ও যুবদের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল দলভিত্তিক ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যেখানে অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে সুষম খাদ্য প্লেট প্রস্তুত করে বিভিন্ন খাদ্য উপাদানের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব উপস্থাপন করেন।
সমাপনী বক্তব্যে দিপ্তী সরকার অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং স্বাস্থ্য ও SRHR বিষয়ে সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ বৃদ্ধিতে সকলকে নিজ নিজ কমিউনিটিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, SRHR, অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণমূলক অ্যাডভোকেসির গুরুত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।







