বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন উল্লেখ করেন “The future is here. Welcome to the AI world of 2030 – where one device, one voice, unlocks infinite possibilities.” একই সাথে নৈতিক ভাবে এ আই এর ব্যবহার সম্পর্কেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে AI-এর সাহায্যে কার্যকরী প্রম্পট লিখা ও ডিজিটাল কন্টেন্ট তৈরির হাতেখড়ি হয়। পাশাপাশি ভুয়া খবর শনাক্ত করার কৌশল, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধে করণীয় এবং জেন্ডার-সেনসিটিভ ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির গুরুত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে AI-এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ইউওয়াইপি মেন্টর, অ্যাডভোকেট সহ মিরনজিল্লা ও কড়াইল কমিউনিটি থেকে প্রায় ৩০ জন অনলাইন ওয়েবিনারে অংশগ্রহণ করেন। ওয়েবিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেশনটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সায়মা আক্তার, সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন, মাল্টিমিডিয়া ও ডকুমেন্টেশনের দায়িত্বে ছিলেন ইউওয়াইপির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এস এম কামরুল আহসান ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আজহারুল হক। পাশাপাশি মিরনজিল্লা কমিউনিটিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার যুবাইদা আঞ্জুম সাবা ও আহাদুল সিরাজ ট্রেইনার (মাল্টিমিডিয়া) এবং কড়াইল কমিউনিটির দ্বায়িত্বে ছিলেন তানজিনা সুলতানা ও রুপম রায়।
        
   

SHARE THIS POST: