আজ ১৮ এপ্রিল, শনিবার, ঢাকার মোহাম্মদপুরের বছিলা উচ্চ বিদ্যালয়ে অপরাজেয় তারুণ্য-এর আয়োজনে স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ছিল— “ডিজিটাল আসক্তি: কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিকার”।
সেশনে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার, সময় ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব সহজভাবে তুলে ধরা হয়। কীভাবে অতিরিক্ত ডিজিটাল ব্যবহারের ফলে মস্তিষ্কে ডোপামিনের অস্বাভাবিক উদ্দীপনা তৈরি হয় এবং কর্টিসল বৃদ্ধির মাধ্যমে মানসিক চাপ বাড়ে সেসব বিষয়ে আলোচনা হয়।
সেশন পরিচালনা ও ক্রিয়েটিভ কার্যক্রমের দায়িত্বে ছিলেন অপরাজেয় তারুণ্য-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন, প্রজেক্ট অফিসার হোজায়ফা সাকওয়ান, তানজিনা সুলতানা, যুবাইদা আঞ্জুম সাবা, কনটেন্ট রাইটার নয়ন চক্রবর্ত্তী, ট্রেইনার আহাদুল সিরাজ, ইয়ুথ এ্যডভোকেট রবিউল ইসলাম দিহান ও স্কাইয়া ইসলাম।







