অপরাজেয় তারুণ্য, ঢাকা এর আয়োজনে ৭ মে, ২০২৬ তারিখে কাঁঠালবাগানে অবস্থিত মেহেরুন্নিসা গার্লস স্কুল ও কলেজে স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির স্ট্র্যাটেজিক পার্টনার সিমেড হেলথ লিমিটেড এর প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ছিল- ‘ডিজিটাল আসক্তি : কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিকার’।
সেশনে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার, ডিজিটাল ডিভাইসের সময় ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়। কীভাবে অতিরিক্ত ডিজিটাল মাধ্যমের ব্যবহারের ফলে মস্তিস্কে ডোপামিনের অস্বাভাবিক উদ্দীপনা তৈরি হয় এবং কর্টিসল বৃদ্ধির মাধ্যমে মানসিক চাপ বাড়ে সেসব বিষয়ে আলোচনা হয়।
সেশনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন অপরাজেয় তারুণ্যের সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন। সেশন পরিচালনা করেন অপরাজেয় তারুণ্যের প্রজেক্ট অফিসার হোজায়ফা সাকওয়ান, তানজিনা সুলতানা, কনটেন্ট রাইটার নয়ন চক্রবর্ত্তী, ট্রেইনার আহাদুল সিরাজ, মেন্টর সায়েদুল হক নিশান। সেখানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কল্পনা এ্যাডলিন হেম্ভ্রম, শরীর চর্চা শিক্ষক রুবিনা নাসরিন।







