৮ আগষ্ট, ২০২৬ শনিবারে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যে পুষ্টির গুরুত্ব বিষয়ক একটি নেটওয়ার্কিং মিটিং সিলেটের আখালিয়ার নোয়াপাড়াস্থ RHSTEP আলোরধারা পাঠশালায় অনুষ্ঠিত হয়।

৮ আগষ্ট, ২০২৬ শনিবারে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যে পুষ্টির গুরুত্ব বিষয়ক একটি নেটওয়ার্কিং মিটিং সিলেটের আখালিয়ার নোয়াপাড়াস্থ RHSTEP আলোরধারা পাঠশালায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আরএইচস্টেপ এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential (UYP) প্রকল্পের উদ্যোগে আয়োজিত হয়।
কর্মশালায় সেশন পরিচালনা করেন ডা. শেখ তাওহিদা রহমান, লেকচারার, লিডিং ইউনিভার্সিটি, সিলেট। তিনি কিশোর-কিশোরীদের জন্য সঠিক ও পর্যাপ্ত পুষ্টি, সুষম খাদ্যাভ্যাস এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদি হাসান, প্রজেক্ট অফিসার, অপরাজেয় তারুণ্য (UYP), আরএইচস্টেপ, সিলেট।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, কৈশোরকাল থেকেই সঠিক পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা নিশ্চিত করা হলে কিশোর-কিশোরীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

SHARE THIS POST:

Recent Post

“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

“বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গড়ে তুলি সার্বজনীন স্বাস্থ্যখাত” এই স্লোগানকে সামনে রেখে ০৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অপরাজেয় তারুণ্য রংপুর শাখা অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।