২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে অপরাজেয় তারুণ্য, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘Marginalized groups in Health and SRHR dialogue & actions’ শীর্ষক একটি সেশন পরিচালনা করা হয়। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন মো: জসীম উদ্দীন, উপ- পরিচালক, সমাজ সেবা কার্যালয় – চট্টগ্রাম। জুলেইখা আক্তার সহকারী অধ্যাপক – মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ। সভা পরিচালনা করেন মেন্টর তোফা তুল জান্নাত। সেশনে বক্তারা বলেন,”এমন একটি সময় আমরা পার করছি, যখন স্বাস্থ্যসেবা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিত করার ক্ষেত্রে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
আমরা জানি, স্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার। কিন্তু বাস্তবতায় এখনো অনেক মানুষ যেমন – প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, শ্রমজীবী মানুষ, সুবিধাবঞ্চিত নারী, কিশোর-কিশোরী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী – সমানভাবে স্বাস্থ্যসেবা ও এসআরএইচআর – সংক্রান্ত তথ্য ও সেবা থেকে বঞ্চিত হন। সামাজিক বৈষম্য, কুসংস্কার, বৈরী মনোভাব এবং তথ্যের অভাব তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”







