২১ জুলাই ২০২৬ মঙ্গলবারে RHSTEP এর UYP (Unlocking Youth Potential) প্রকল্পের আওতায় গাইবান্ধায় “স্বাস্থ্য এবং SRHR বিষয়ক আলোচনা ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ – ০২” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।

২১ জুলাই ২০২৬ মঙ্গলবারে RHSTEP এর UYP (Unlocking Youth Potential) প্রকল্পের আওতায় গাইবান্ধায় “স্বাস্থ্য এবং SRHR বিষয়ক আলোচনা ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ – ০২” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণের গুরুত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় করেন।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা, স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করা। সকল অংশগ্রহণকারী, অতিথি এবং সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ আজকের কার্যক্রমকে আরও অর্থবহ ও সফল করে তোলে।

SHARE THIS POST:

Recent Post

“কাউকে পেছনে ফেলে নয়: প্রতিবন্ধী নারী ও পুরুষের স্বাস্থ্য অধিকার, নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যুব ও প্রতিবন্ধী যুবসমাজের অংশগ্রহণে ১৮ জুন, ২০২৬, বৃহস্পতিবার একটি বিশেষ সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

১১ জুন ২০২৬, বরিশালে আরএইচস্টেপ (RHSTEP) ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।