বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবারে আরএইচস্টেপ (RHSTEP) – এর বরিশাল অফিসে “কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) কর্মশালা” অনুষ্ঠিত হয় অপরাজেয় তারুণ্য” প্রকল্পের আওতায় কর্মশালায় মূল ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে সেশনটি পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর (DYD)-এর কম্পিউটার ইন্সট্রাক্টর (INS) আব্দুল লতিফ ভূঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ (RHSTEP) মেডিকেল শাখার অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের দৈনন্দিন শিক্ষা ও সৃজনশীল কাজে মোবাইলের মাধ্যমে কীভাবে নিরাপদ ও কার্যকরভাবে এআই (AI) টুল ব্যবহার করা যায়, তা হাতে-কলমে শেখানো। কর্মশালার শুরুতেই অংশগ্রহণকারীদের এআই-এর প্রাথমিক ধারণার পাশাপাশি ChatGPT বা Google Gemini সহ অন্যান্য AI টুল ব্যবহার করে করে সঠিক উপায়ে প্রশ্ন বা প্রম্পটিংয়ের মাধ্যমে পড়ালেখার কঠিন বিষয় সহজ করার কৌশল শেখানো হয়। এরপর এআই-এর সহায়তায় শিক্ষক কিংবা বন্ধুদের কাছে পেশাদার ও সুন্দরভাবে ইমেইল এবং অনুরোধ পত্র ড্রাফট করার স্মার্ট যোগাযোগের নিয়মগুলো দেখানো হয়। মোবাইল দিয়ে সৃজনশীল কাজের অংশ হিসেবে Bing Image Creator এবং Canva AI ব্যবহার করে মুখের কথায় স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক আকর্ষণীয় পোস্টার ডিজাইন এবং ক্যানভা ও ক্যাপকাট (CapCut) অ্যাপের সাহায্যে স্ক্রিপ্ট ও ভয়েস দিয়ে ১ মিনিটের শিক্ষণীয় শর্ট ভিডিও বা রিলস তৈরির কৌশল হাতে-কলমে শেখে কিশোর-কিশোরীরা।
প্রশিক্ষণের শেষ অংশে অংশগ্রহণকারীদের তৈরি করা সেরা ডিজাইন ও শিক্ষণীয় ভিডিওগুলো মোবাইলের মাধ্যমে সবার সামনে প্রদর্শন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ইন্সট্রাক্টর ও কর্মশালার ট্রেইনার আব্দুল লতিফ ভূঁইয়া তাঁর বক্তব্যে কিশোর-কিশোরীদের এই দ্রুত শেখার আগ্রহ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রযুক্তির ইতিবাচক ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আরএইচস্টেপ-এর অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে মোবাইল ফোনকে বিনোদনের পাশাপাশি এমন শিক্ষণীয় ও আত্মউন্নয়নমূলক কাজে ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। সবশেষে, প্রযুক্তির অপব্যবহার রোধে নিরাপদ ও নৈতিকভাবে এআই ব্যবহারের যৌথ অঙ্গীকার এবং অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই তথ্যবহুল ও আকর্ষণীয় কর্মশালাটির সফল সমাপ্তি ঘটে।







