১৬ জুন ২০২৬, মঙ্গলবারে আরএইচস্টেপ আলোরধারা পাঠশালা – অপরাজেয় তারুন্য, গাইবান্ধা কেন্দ্রে “নারী ক্ষমতায়ন ও যুবক প্রতিবন্ধী স্বাস্থ্য বিষয়ক” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

১৬ জুন ২০২৬, মঙ্গলবারে আরএইচস্টেপ আলোরধারা পাঠশালা – অপরাজেয় তারুন্য, গাইবান্ধা কেন্দ্রে “নারী ক্ষমতায়ন ও যুবক প্রতিবন্ধী স্বাস্থ্য বিষয়ক” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শুরুতে পরিচয় পর্ব শেষে ইয়ুথ এডভোকেট প্রান্ত বাবু পিয়াস এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করেন আলোধারা পাঠশালার ইউনিট ম্যানেজার মো: এনামুল হক।
আলোরধারা পাঠশালা অপরাজেয় তারুণ্য কার্যক্রম এবং প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইউওয়াপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন আলোচনা করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও মানবাধিকার কর্মী অঞ্জলি দেবী। তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বর্তমান যুব সমাজের ভুমিকা বা গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক গোল্ডেন সিটিজেন স্পেশাল স্কুল এর অধ্যক্ষ মো: ইদ্রিস আলী। তিনি তার আলোচনায় যুব সমাজ এর সকলকে প্রতিবন্ধীদের নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান। বর্তমানে প্রতিবন্ধীদের ভূমিকা কতোটা জরুরি তার আলোচনার মাঝে উঠে আসে।
শেষ পর্যায়ে ইউনিট ম্যানেজার মো: এনামুল হক সকলকে সমাজের ভালো কাজের সাথে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানায় এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

SHARE THIS POST:

Recent Post

স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিতকরণ এবং যুব নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে ২৮ জুন, ২০২৬ রবিবারে সিলেটে অনুষ্ঠিত হয়েছে Reproductive Health Services, Training and Education Program (RHSTEP) এর বাস্তবায়নাধীন Unlocking Youth Potential (UYP) প্রকল্পের নেটওয়ার্কিং মিটিং।

স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ জুলাই ২০২৬ সকাল ১০:৩০টায় RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে রংপুর শাখা কার্যালয়ে একটি আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।