সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

ইয়ুথ অফিসার জনাব মোঃ এরশাদ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে তিনি প্রোজেক্ট অফিসার জনাব রেসমিনা হক’ কে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত আহবান জানান। এরপর, উপস্থিত সবাইকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আমাদের এডভোকেট ও মেন্টরবৃন্দ।
অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতি মহোদয় তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনের নির্ধারিত আলোচ্যবিষয়ের উপর আলোকপাতসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করে সভার উদ্বোধনী ঘোষণা করেন। এরপর, বিভিন্ন কমিউনিটি ও ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় বর্জ্য – ব্যবস্থাপনার কিছু স্থির চিত্র ও ভিডিও চিত্রের সমন্বয়ে মেন্টর প্রভাত দাস তার প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন। যার মাধ্যমে শহুরে জীবনের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর দিকদুটো উঠে আসে এবং এই অস্বাস্থ্যকর পরিবেশ কিভাবে আমাদের মাঝেই বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি করে স্বাস্থ্যঝুঁকিতে নিক্ষেপ করে, তা উপস্থাপিত হয়।
এরপর, Climate Change on SRHR বিষয়ক প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।
এরপর, কমিউনিটি হতে আগত প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় বর্জ্য-ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরার সাথে সাথে এর ক্ষতিকর প্রভাবগুলোও নিজেদের মত করে বলার চেষ্টা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আমাদের সাংস্কৃতিক পর্ব। এ পর্বে কাজী নজরুল ইসলামের “মানুষ” কবিতা ও লালন সাঁই এর ” সব লোকে কয় লালন কি জাত সংসারে” গান ও কবিতাটির দৈত উপস্থাপনায় অংশ নেন মেন্টর জুঁই ও ইয়ুথ অফিসার এরশাদ। পরিবেশনাটি দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে যোগ করে একটি ভিন্ন আবহ!
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আসমা উল হুসনা- উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ময়মনসিংহ এবং জনাব, জেবুন্নাহার জীবনী- সোশ্যাল মোবিলাইজার, পিসিসি – ময়মনসিংহ।
অতিথিবৃন্দ তাদের আলোচনায়, স্বাস্থ্য সমস্যা সমাধানে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর এই সমস্যাকে মোকাবেলায় সরকারি, বেসরকারি, ব্যক্তগত ও সামাজিক উদ্যোগ এর উপর গুরুত্বারোপ করেন।
অতিথিদের আলোচনা শেষে, সভাপতি মহোদয়ের বক্তব্যে তিনি দিনের কার্যক্রম ও আলোচনার উপর গুরুত্বারোপ করে একটি সারসংক্ষেপ তুলে ধরে উপস্থিত সবাইকে পূনরায় ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

SHARE THIS POST:

Recent Post

বাংলাদেশে স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে অপরাজেয় তারুণ্য (UYP) – এর উদ্যোগে ২৩শে জুন ২০২৬, মঙ্গলবারে ‘Innovating Advocay: AI in SRHR Content Creation and Dissemination through Digital Marketing’ – শিরোনামে অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সমতার ভিত্তিতে ঢাকা শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।