২৪ই মে, ২০২৬ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৬৫ ও ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দ্রাবতী ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং RHSTEP – UYP Mymensingh – এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুরে-কবিতায় রবীন্দ্র–নজরুল বন্দনা – ২০২৬
২৪ই মে, ২০২৬ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৬৫ ও ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দ্রাবতী ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং RHSTEP – UYP Mymensingh – এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনটি ছিল বাঙালির মানবিক মূল্যবোধ এবং তরুণ সমাজের সৃজনশীল বিকাশকে কেন্দ্র করে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি ও জাতীয় কবি দু’জনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা পর্বে বক্তারা রবীন্দ্রনাথের মানবতাবাদ, সৌন্দর্যবোধ এবং নজরুলের সাম্য, বিদ্রোহ ও মানবমুক্তির দর্শন নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি; কারণ সুস্থ সাংস্কৃতিক চর্চাই একটি সচেতন, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল আয়োজনটির অন্যতম আকর্ষণ। এতে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও একক সংগীত। বিশেষভাবে, RHSTEP – UYP Mymensingh এর অধীনে সংগীতচর্চায় যুক্ত তরুণ শিল্পীরা নিজেদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাদের কণ্ঠে রবীন্দ্র ও নজরুল সংগীত অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আবেগঘন। পাশাপাশি, UYP-এর সদস্যরাও সাংস্কৃতিক পর্বে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সম্মিলিত পরিবেশনার মাধ্যমে আয়োজনটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলেন।
RHSTEP – ইউওয়াইপি এবং চন্দ্রাবতী ফিল্ম সোসাইটি মনে করে, সাহিত্য ও সংস্কৃতিচর্চা তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৬ সালের এই আয়োজনটি কেবল একটি জন্মবার্ষিকী উদযাপন নয়; বরং এটি ছিল অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল প্রকাশ।

SHARE THIS POST:

Recent Post

সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ জুলাই ২০২৬ সকাল ১০:৩০টায় RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে রংপুর শাখা কার্যালয়ে একটি আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।