১৫ জুন ২০২৬, সোমবারে RHSTEP – অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্পের উদ্যোগে রাজশাহীর শাহ ডাইন রেস্তোরাঁয় একটি নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, রাজশাহী। সভাপতিত্ব করেন মোঃ মামুনুর রহমান, ইউনিট ম্যানেজার, RHSTEP রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিউন নাহার, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, রাজশাহী এবং মোঃ আব্দুর রউফ সিদ্দিকী মাধ্যমিক শিক্ষা অফিসার রাজশাহী ।
অনুষ্ঠানে স্কুল শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্টেকহোল্ডার, অপরাজেয় তারুণ্যের মেন্টর ও অ্যাডভোকেটবৃন্দ অংশগ্রহণ করেন। মোঃ ফরিদুল ইসলাম, ইয়ুথ অফিসার, স্বাগত বক্তব্য প্রদান করেন। দীপ্তি সরকার, প্রজেক্ট অফিসার, প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২৫ সালের প্রকল্পের অর্জনসমূহ এবং ২০২৬ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম নিয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







