প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা রক্ষায় ১৮ জুন, ২০২৬ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হলো ‘ডিজেবিলিটি ইনক্লসিভ হেলথ ইনিশিয়েটিভ প্রোগ্রাম’।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা রক্ষায় ১৮ জুন, ২০২৬ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হলো ‘ডিজেবিলিটি ইনক্লসিভ হেলথ ইনিশিয়েটিভ প্রোগ্রাম’। RHSTEP ইউওয়াইপি প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবু রায়হানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের ‘আইসব্রেকিং’সেশনে অংশগ্রহণকারীরা জেন্ডারের তথাকথিত পরিচয় দূরে সরিয়ে বিভিন্ন দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন। ইউওয়াইপির সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন এডিএইচডি (ADHD) এবং অটিজম (Autism) সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের সামাজিক কাঠামোর এক নির্মম বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, এডিএইচডি (ADHD) এর প্রভাবে শিশুদের চঞ্চলতাকে সমাজ নেতিবাচকভাবে দেখে এবং তাদের ওপর নানা বিষয় চাপিয়ে দেয়।
প্রোগ্রামের ফ্যাসিলেটেটর ‘টুগেদার উই ক্যান’ এর উদ্যোক্তা অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেন, দীর্ঘদিনের ‘পারফেক্ট’ হওয়ার লড়াই শেষে ২০১৮ সালের পর তিনি বুঝতে পারেন তার নিজেরও এডিএইচডি (ADHD) রয়েছে। কাউকে কোনো নির্দিষ্ট ছকে বা মানদণ্ডে বিচার না করে, তাদের নিজস্বতাকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন দৃষ্টিভঙ্গি বদলানোর এই লড়াইয়ে আমাদের সবাইকে শামিল হতে হবে। এরপর আত্মরক্ষার বিভিন্ন মৌলিক কৌশল শেখানোর একটি প্রানবন্ত সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

SHARE THIS POST:

Recent Post

বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ৫ জুলাই ২০২৬, রবিবারে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI দিয়ে সৃজনশীলতা ও ডিজিটাল নিরাপদ জীবন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।