১৭ জুন ২০২৬, মঙ্গলবারে RHSTEP আলোরধারা পাঠশালা – অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রে “Inclusion & Gender Equity-01” প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

১৭ জুন ২০২৬, মঙ্গলবারে RHSTEP আলোরধারা পাঠশালা – অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা কেন্দ্রে “Inclusion & Gender Equity-01” প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা মোছাঃ আসফিয়া খাতুন-এর সভাপতিত্বে এবং মেন্টর মোঃ রবিউল ইসলাম মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প কর্মকর্তা মোছাঃ আসফিয়া খাতুন। এ পর্যায়ে কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন মেন্টর জিহানুল হক জোহা।
কর্মসূচিতে আলোরধারা পাঠশালা – অপরাজেয় তারুণ্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলোর ধারা পাঠশালার ইয়ুথ অফিসার মোঃ তাজবিউল ইসলাম তুর্য। তিনি আরএইচস্টেপ ও আলোরধারা পাঠশালার বিভিন্ন উদ্যোগ, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বিশেষ অতিথি/ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিবিভি (GBV) প্রোমোটার ইসরাত জাহান। তিনি জেন্ডার বিষয়ে সমাজে প্রচলিত ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জেন্ডার সমতা প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি সহনশীল ও সম্মানজনক সমাজ গঠনে বর্তমান যুবসমাজের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সমাপনী বক্তব্যে প্রকল্প কর্মকর্তা মোছাঃ আসফিয়া খাতুন সকলকে সমাজের ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি সকল জেন্ডারের প্রতি সম্মান, সহমর্মিতা ও সমঅধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

SHARE THIS POST: