০৬ জুন, ২০২৬ রোজ শনিবারে অপরাজেয় তারুণ্যের (UYP) উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরি ও সচেতনতা বিষয়ক বিশেষ কর্মশালা।

০৬ জুন, ২০২৬ রোজ শনিবারে অপরাজেয় তারুণ্যের (UYP) উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরি ও সচেতনতা বিষয়ক বিশেষ কর্মশালা। কর্মশালা পরিচালনা ও সঞ্চালনায় দায়িত্বে ছিলেন ‘অপরাজেয় তারুণ্য’ এর প্রজেক্ট ম্যানেজার আবু রায়হান, প্রোগ্রাম অফিসার যুবায়দা আঞ্জম সাবা, কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, কনটেন্ট রাইটার নয়ন চক্রবর্তী, গ্রাফিক্স ডিজাইনার সায়মা আখতার এবং সহযোগিতায় এলা প্যাড (Ella Pad)।
এলা প্যাডের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মামুনুর রহমান এর ভাষ্যে – ‘এলা’ (Ella) শব্দের অর্থ স্প্যানিশ ভাষায় ‘সে’ (She) এবং এটি মূলত শক্তিশালী স্বয়ংসম্পূর্ণা নারীকে নির্দেশ করে। পিরিয়ড কোনো ট্যাবু বা লজ্জার বিষয় নয় – এই বার্তাটি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়াই এলা প্যাডের মূল লক্ষ্য। ভবিষ্যতে পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দিতে এধরণের সময়োপযোগী উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তে নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন এলা প্যাডের সহ প্রতিষ্ঠাতা মাহিরা মামুন। তিনি আরো উল্লেখ করেন, বাজারচলতি সাধারণ ডিসপোজেবল প্যাডে প্লাস্টিক ও ক্ষতিকর অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিক উপাদান থাকে, যা জরায়ুর ক্ষতিসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ঋতুস্রাবকালীন স্বাস্থ্য, সামাজিক ট্যাবু ভাঙা, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং হাতে-কলমে পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নূর ইসলাম (সুপারভাইজার, এলা প্যাড)।
এছাড়াও প্রশ্নোত্তর পর্বে প্যাড ব্যবহারের সময়সীমা, পুনঃব্যবহারযোগ্য প্যাড ধোয়া ও শুকানোর সঠিক নিয়ম এবং স্যানিটারী প্যাড বাবদ বার্ষিক ব্যয় সংকোচনের মত গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনায় উঠে আসে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মিরনজিল্লাহ হরিজন কলোনির মেন্টর দীপিকা রাণী, এ্যডভোকেট আনিকা রাণী, কড়াইলের মেন্টর লিজা আক্তার সহ বিভিন্ন বয়সের কিশোর-কিশোরী উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
তারুণ্যের শক্তি, সচেতনতা এবং পরিবেশবান্ধব উদ্যোগ – এই তিনের সমন্বয়ে আমরা গড়ে তুলতে চাই নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ।
    

SHARE THIS POST:

Recent Post

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (RHSTEP) পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার উদ্যোগে ২৪ জুন ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে RHSTEP অপরাজেয় তারুণ্য, (UYP) Khulna-এর উদ্যোগে “Active Participation of Persons with Disabilities on Health Reform Effort – 01” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যখাত সংস্কারে তারুণ্যের ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় RHSTEP-অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে ঢাকা প্রজেক্ট অফিসে “সবার জন্য সমতা নিশ্চিতকরণে প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য উদ্যোগ” শীর্ষক একটি আলোচনা সভা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।