স্কুল সচেতনতা কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ। ২৭ এপ্রিল, ২০২৬

স্কুল সচেতনতা কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ। ২৭ এপ্রিল, ২০২৬
“Rights and Choices: Sexual Reproductive Health is All” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বরিশালের এ.আর.এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করে আরএইচ-স্টেপ RHSTEP – অপরাজেয় তারুণ্য, বরিশাল।
একটি ‘আইস ব্রেকিং’ সেশনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস। তিনি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনকালীন সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। স্লাইডগুলোতে আলোচিত মূল বিষয়গুলো ছিল বয়ঃসন্ধিকাল, পুষ্টি ও পরিচ্ছন্নতা, ভুল ধারণা ও কুসংস্কার, সামাজিক সচেতনতা, প্রজনন অধিকার ইত্যাদি। উপস্থাপনা শেষে একটি কার্যকর ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের মনের দ্বিধা ও প্রশ্নগুলো সরাসরি আলোচনার সুযোগ পান। এরপর মেধা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত হয় একটি কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে উদ্দীপনা আরও বাড়িয়ে তোলা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তিনি অপরাজেয় তারুণ্যকে সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন যে, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস দরকার, বয়ঃসন্ধিকালের এই গুরুত্বপূর্ণ শিক্ষার বিশেষ প্রয়োজন এবং এ বিষয়ে সচেতন থাকার জন্য উৎসাহিত করেন। তিনি আরো বলেন প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা অন্যের কল্যাণে ব্যবহৃত হয়। তাই আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অন্যদের শেখানোর মাধ্যমে একটি সচেতন সমাজ গড়ে তুলতে তিনি আহ্বান জানান। সবশেষে প্রজেক্ট অফিসার সালমা খানম তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সচেতনতা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

SHARE THIS POST:

Recent Post

বাংলাদেশে স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে অপরাজেয় তারুণ্য (UYP) – এর উদ্যোগে ২৩শে জুন ২০২৬, মঙ্গলবারে ‘Innovating Advocay: AI in SRHR Content Creation and Dissemination through Digital Marketing’ – শিরোনামে অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সমতার ভিত্তিতে ঢাকা শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যখাত সংস্কারে তারুণ্যের ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় RHSTEP-অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে ঢাকা প্রজেক্ট অফিসে “সবার জন্য সমতা নিশ্চিতকরণে প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য উদ্যোগ” শীর্ষক একটি আলোচনা সভা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সচেতন তারুণ্যই গড়ে তোলে সমতা, স্বাস্থ্য ও টেকসই ভবিষ্যৎ” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।