গত ৮ মার্চ ২০২৬ অপরাজেয় তারুণ্য (UYP) ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।
কর্মসূচীর শুরুতেই নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য এবং ঐতিহাসিক নারী চরিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ অফিসার সঞ্জয় চন্দ্র রায়।
উপস্থিত নারী অংশগ্রহণকারীদের পরিচিতি পর্বের পর বর্তমান সমাজবাস্তবতার প্রেক্ষিতে নারীদের জীবনের সংকট, সংকটের উৎস, ঘটনাবলি দেখার দৃষ্টি ভংগী ও করনীয় সমন্ধে অংশগ্রহণমূলক কথপোকথন হয়। এখানে তারা নারীদের জীবনের সংকট নিরসনে শিক্ষা, পরিবার-কর্মেক্ষেত্রে স্বাধীন মত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা আরও বলেন, ” আমরা যদি আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদেরও সেই দৃষ্টিভংগি শেখাতে পারবো, বলতে পারবো। তাই আমাদের আগে নিজেদের চেনা জরুরি”।
এরপর উপস্থিত নারীদের মাঝে ফ্যাক্ট বনাম মিথ সেশন পরিচালনা করেন ইউওয়াইপি,ময়মনসিংহ কেন্দ্রের মেন্টর জুই। এই সেশনের মাধ্যমে সমাজে নারীদের সম্পর্কিত প্রচলিত বিভিন্ন ভূল ধারণাগুলো নিয়ে অংশগ্রহণকারী নারীরা আলোচনা রাখেন।
অনুষ্ঠানে নারীদের জন্য পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ার এবং বল ইন দ্যা বাস্কেট ইনডোর গেমগুলোর আয়োজন করা হয়।
কর্মসূচীতে অংশগ্রহণকারীদের মধ্যে নারী দিবস সম্পর্কিত একটি কোয়েশ্চেনিয়ার পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য (UYP) ময়মনসিংহ কেন্দ্রের মেন্টর প্রভাত দাস এবং তাইয়্যেবা আল ফারজানা।
সব শেষে অপরাজেয় তারুণ্য (UYP), ময়মনসিংহ কেন্দ্রের প্রজেক্ট অফিসার রেসমিনা হক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।







