১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার UYP সেন্টার, খুলনায় RHSTEP-এর Unlocking Youth Potential (UYP) প্রকল্পের উদ্যোগে “Implement Programs to Empower Young Women and Engage Youth with Disabilities in Health Reform Efforts-01” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার UYP সেন্টার, খুলনায় RHSTEP-এর Unlocking Youth Potential (UYP) প্রকল্পের উদ্যোগে “Implement Programs to Empower Young Women and Engage Youth with Disabilities in Health Reform Efforts-01” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় খুলনার খালিশপুর নিউ কলোনি, বাস্তহারা ও মহেশ্বরপাশা কমিউনিটির মোট ১০ জন তরুণ-তরুণী এবং একজন প্রতিবন্ধী যুব অংশগ্রহণ করেন। নারীর ক্ষমতায়ন, পরিবারে যৌথ সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক স্বাবলম্বিতা, মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাস্থ্য সংস্কারে তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে অংশগ্রহণমূলক বিভিন্ন সেশন পরিচালিত হয়।
কর্মশালার মূল ফ্যাসিলিটেটর ছিলেন সেলিনা আক্তার, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অফিস, খুলনা সদর। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন শুধু নারীর উন্নয়নের বিষয় নয়; এটি একটি সুস্থ, সচেতন ও সমতাভিত্তিক পরিবার এবং সমাজ গঠনের পূর্বশর্ত। পরিবারে নারী ও পুরুষের যৌথ সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি এম. এম. ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা বলেন, “সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তরুণ সমাজ একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারে। এই ধরনের উদ্যোগ যুবসমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় গল্পভিত্তিক আলোচনা, দলীয় বিশ্লেষণ, উপস্থাপনা প্রতিযোগিতা, মতবিনিময় এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার বিতরণ এবং দলীয় আলোকচিত্র ধারণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

SHARE THIS POST: